× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় জনমত জরিপ ৫-১০ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট

০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৮ পিএম । আপডেটঃ ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালনায় আগামীকাল (৫ ডিসেম্বর) সংবিধান সংস্কার নিয়ে নাগরিকদের মতামত গ্রহণে সারাদেশে জনমত জরিপ শুরু হচ্ছে। দেশের ৬৪ জেলায় ৫-১০ ডিসেম্বর পর্যন্ত এই জরিপ চলবে।

গত ৭ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করে। গঠিত এই কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করবে।

এ লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন সংশ্লিষ্ট অংশীজন ছাড়াও বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছে। সেই সঙ্গে ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের মতামতও নেয়া হয়েছে। যেখানে ৫০ হাজার ৫৭৩ জন সংবিধান সংস্কার নিয়ে নিজেদের মতামত দিয়েছেন। এছাড়া রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও লিখিত মতামত গ্রহণ করেছে কমিশন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.